কোচবিহারে গাঁজার বিরুদ্ধে অভিযান
দি নিউজ লায়ন ; অভিযান চালিয়ে কোচবিহার ১ নং ব্লকের অন্তর্গত মাকপালা ফলিমারি অঞ্চলের গাঁজা গাছ কেটে পুড়িয়ে দিলো কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। নির্দিষ্ট অঞ্চলের প্রায় ২৬ বিঘা জমিতে বৃহদায়তন এই অবৈধ গাঁজা চাষ করা হয়েছিল। প্রশাসনের নজরে তা আসতেই অভিযান চালিয়ে এই গাছ গুলিকে কেটে পুড়িয়ে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। দুর্গাপুজোর পর থেকেই রীতিমত অনেক পরিমাণেই গাঁজা উদ্ধার করে চলছিল কোতোয়ালি থানার পুলিশ।
কোতোয়ালি থানার অন্তর্গত একেক জায়গা থেকে গোপন সূত্রে তল্লাশি চালিয়ে উদ্ধার করতে সক্রিয় হয় পুলিশ। পাশাপাশি এই গাঁজা পাচার কে রুখতে একেবারে গোড়া থেকে পদক্ষেপ নেওয়া শুরু করে প্রশাসন।কোচবিহার ১ নং ব্লকের বেশ কিছু অঞ্চলে বিগত দিনে অভিযান চালিয়ে গাঁজার চাষের জমি বিনষ্ট করে পুড়িয়ে দিচ্ছে পুলিশ।
মূলত, গাঁজা পাচার করার পর প্রাপ্ত অর্থ দিয়ে অবৈধ অস্ত্র কেনা হতো এবং আরো বেশ অপরাধমূলক কর্মকাণ্ডে টাকা গুলো জড়িত থাকার আশঙ্কা থাকে, এর আগেও অনেক গাঁজা পাচার হওয়ার মুহূর্তে গিয়ে তাদের পরিকল্পনা ভেস্তে দিয়ে পাচারকারী সহ গাঁজা উদ্ধার করে পুলিশ, অনেকগুলি চক্র এই পাচারের ক্ষেত্রে যুক্ত থাকে। ভোটের আগে নিরাপত্তা কে আরও সুনিশ্চিত করতে একেবারে গোড়া থেকে উদ্যোগ গ্রহণ করে এই ধরনের পদক্ষেপ বলে জানা যায়।

Post a Comment